• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

নীলফামারীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৭৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

নীলফামারী প্রতিনিধি, স্বপ্না আক্তারঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নীলফামারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশে বহু উন্নয়ন হয়েছে। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। একই সাথে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, রেদোয়ানুল হক বাবু, শেফাউল জাহাঙ্গীর শেপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মোহাম্মদ মাসুদুল আলম দুলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে কাউন্সিলররা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com