• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গোপালপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

dailydhakamail / ২৭৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে ৫২তম গ্রীষ্মকালীন (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রতিযোগিতার সদস্য সচিব মো. নজরুল ইসলাম।

আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জোবায়রুল হক আমিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আঃ হাই, বিএমজিটিএ টাঙ্গাইল জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে.এম. শামীম, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শারীরিক শিক্ষাবিদ মো. গোলাম রায়হান বাপন, এ.এম. মাসুদ, আশরাফ আলী, আঃ মান্নান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জি.এম. ফারুক, মো. বদিউজ্জামান শিকদার, মো. রফিকুল ইসলাম মিয়া, মো. হোসনে আরা, মাহমুদা আক্তার শিখা, প্রদীপ চন্দ্র, মাওলানা আলী হায়দার, মাওলানা ওয়াহিদুজ্জামান রুহুল, মো. আশরাফুজ্জামানসহ আরও অনেকে।

সভায় প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত শিক্ষকদের মধ্য থেকে ৬টি উপকমিটি গঠন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার ভেন্যু নির্ধারণ করা হয়—
হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়
উপজেলা বিআরডিবি মাঠ
নন্দনপুর রাধারাণী বালিকা উচ্চ বিদ্যালয়
সাঁতারের জন্য উপজেলা পরিষদের পুকুর।

আগামী ২২ সেপ্টেম্বর উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন হবে। আর ২৪ সেপ্টেম্বর বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com