• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

দীর্ঘ প্রতীক্ষিত মওলানা ভাসানী সেতু উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

মো: আবুল কালাম আজাদ: চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ অবশেষে সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ রেখেই উদ্বোধন করা হয়েছে হরিপুর-চিলমারী ১৪৯০ মিটার মওলানা ভাসানী সেতু।গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেতু উদ্বোদনের পরপরই যান চলাচল শুরু হলেও সেতুর চিলমারী অংশের সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়নি। ফলে সেতুর উদ্বোধন হলেও সুফল ভোগ করতে পারছে না চিলমারী সহ কুড়িগ্রাম জেলাবাসি। ফলে চিলমারী সহ গোটা কুড়িগ্রাম জেলার মানুষের আনন্দের মাঝে একধরনের ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। এ নিয়ে চিলমারীবাসির পক্ষ থেকে ব্যানার সম্বলিত একটি দাবি জানানো হয়েছে। ব্যানারে উল্লেখ করা হয়েছে চিলমারী উপজেলার রাস্তার অসমাপÍ কাজ অতিদ্রুত সমাপ্তের দাবি জানিয়েছেন। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হরিপুর ঘাট থেকে তিস্তা নদীর উপর দিয়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পর্যন্ত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এই সেতুটি এলজিইডির একটি বৃহৎ প্রকল্প। সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন পিসি গার্ডার সেতু নির্মাণ করেছে। সেতুটি নির্মাণ ব্যয় হয়েছে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা। সেতুটিতে ৩১টি স্প্যান, উন্নত লাইটিং ব্যবস্থা এবং উভয় পাশে প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার নদী শাসন ব্যবস্থা রয়েছে। এর সংযোগ সড়কের দৈর্ঘ্য ৮৬ কিলোমিটার। এ ছাড়া অধিগ্রহণ করা হয়েছে ১৩৩ একর জমি। ২০১৪ সালের ২৬ জানুয়ারি এই সেতুর ফলক উন্মোচন করা হলেও নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালে চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুনের মধ্যে সেতুর অবকাঠামোর কাজ শেষ হলেও নানা জটিলতা কাটিয়ে চলতি বছরের ২০ আগস্ট উদ্বোধন হচ্ছে। এর ফলে দুই জেলার শতবছরের তিস্তা নদী পাড়াপাড়ের অবসান ঘটবে। ফলে সড়কপথে কুড়িগ্রাম থেকে চিলমারী হয়ে ঢাকার দুরুত্ব ১৩৫ কি.মি. কমবে। যাতায়াতের সময়ও বাচবে প্রায় ৩ ঘণ্টা।
অবশেষে সেতু উদ্বোধনের দিন পর্যন্ত চিলমারী অংশের ৫ হাজার ২৩০ মিটারের মধ্যে মাত্র ২ হাজার ১৫০ মিটার রাস্তার কাজ দায়সারা ভাবে সম্পন্ন করেই সেতুটি উদ্বোধন করা হয়েছে। সেতুটির চিলমারী অংশের কাজে বড় ধরনের গাফলতি থাকলেও সুন্দরগঞ্জ উপজেলার কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছে।
স্থানীয় আনজু ,আশরাফুল,মতিয়ার, মোস্তা,আহাদ আলী,ডা. লিয়ন, আশরাফ আলী, মাজেদুল ইসলাম, শাহিন মাহমুদসহ কয়েকজন জানান, সেতুটি যানবাহন চলাচলের জন্যই নির্মাণ করা হলেও চিলমারী অংশের রাস্তার কাজ সমাপ্ত না হওয়ায় মাননীয় উপদেষ্টার কাছে আবেদন ,অতি দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করে যান চলাচলের উপযোগী করার দাবি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে জানান ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com