• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি

পঞ্চগড়ে চিনিশিল্প ফেডারেশনের নির্বাচিত সদস্য রুহুল আমিনকে সংবর্ধনা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও চিনিকলের সিডিএ এবং ঠাকুরগাঁও শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় সাবজোন।

বুধবার (২০ আগস্ট) সাবজোন কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবজোন প্রধান খন্দকার খালেদ মোশাররফ।

অনুষ্ঠানে রুহুল আমিন বলেন,
“ফেডারেশনের সদস্য নির্বাচিত হওয়ায় আমার সহকর্মীদের প্রতি এবং চিনিশিল্প করপোরেশনের উন্নয়নে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আপনাদের দোয়া ও সহযোগিতায় এই দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করব।”

এসময় বক্তব্য রাখেন সিডিএ রাজীব আসফার, সাইবুল ইসলাম, আনিছুর রহমান, আব্দুস সবুর, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে পঞ্চগড় সাবজোনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট ঢাকায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অষ্টম তলায় শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) অনুষ্ঠিত হয়। এতে দেশের ৯টি চিনিকলের ১৬২ জন শ্রমিক নেতা ভোট প্রদান করেন। নির্বাচনে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদে নির্বাচিত হন রুহুল আমিন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com