• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাটি ও পানি পরীক্ষা

বার্তা সম্পাদক / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী সাতক্ষীরা প্রতিনিধি ঃ

সাতক্ষীরা দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, উপলক্ষে উপজেলায় মৎস্য ঘেরের মাটি ও পানি পরীক্ষার মাধ্যমে মৎস্যচাষিদের বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদান করা হয়েছে। ২৩ আগষ্ট শনিবার সকালে নওয়াপাড়া ইউনিয়নের আটশত বিঘা মৎস্য ঘেরের মাটি ও পানি পরীক্ষা করা হয়। এ সময় এলাকার প্রায় ৫০ জন চাষি সরাসরি উপস্থিত থেকে হাতে-কলমে পরীক্ষার ফলাফল জেনে নিজেদের ঘেরে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ কর্মসূচি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো: সাজ্জাদ হোসেন, মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ক্লাস্টার মবিলাইজারগণ। 
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক বলেন, “অফিস চলাকালীন সময়ে আমাদের অধিদপ্তরে বিনামূল্যে মাটি ও পানির পরীক্ষা করা হয়। তবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশেষ উদ্যোগে আজ আমরা একযোগে ৫০টি ঘেরের মাটি ও পানির পিএইচ, অক্সিজেন, লবণাক্ততা ও অ্যামোনিয়ার পরীক্ষা করেছি।

পরীক্ষার ফলাফল অনুযায়ী চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। 

তিনি আরও বলেন, নিয়মিত পরীক্ষা করলে ঘেরে রোগের ঝুঁকি কমে, উৎপাদন বৃদ্ধি পায় এবং চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হন। এজন্য মৎস্য দপ্তর চাষিদের সচেতন হওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছে।
চাষিরা আশা প্রকাশ করেছেন, যদি এ ধরনের সেবা নিয়মিত ও সহজলভ্য করা হয়, তাহলে দেবহাটা অঞ্চলটি চিংড়ি ও মাছ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com