• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী শেরপুরে বিএনপি কর্মী মতিন হত্যার ২৯ মাসেও বিচার মেলেনি ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ছাত্রলীগ নেতা নাজমুল হুদা চাঁদ গ্রেপ্তার

বার্তা সম্পাদক / ২৬৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রলীগ নেতা নাজমুল হুদা চাঁদ (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজমুল হুদা চাঁদ কোটালীপাড়া উপজেলার মাচারতারা গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং কোটালীপাড়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগের একজন নেতা।

কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে ভিডিও ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে নাজমুল হুদা চাঁদকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “নাজমুল হুদা চাঁদ ১৬ জুলাইয়ের বিক্ষোভে সামনের সারিতে ছিলেন এবং সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মামলার ৫২ জন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com