• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ  টুকুকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

“যে যাইবলুক জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারী মাসেই হবে প্রধান উপদেষ্টা সাথে বৈঠককালে আমাদের এই আলোচনাই হয়েছে” —-বিএনপি’র সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য  জননেতা বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু । 

 মঙ্গলবার ২সেপ্টেম্বর-২০২৫ খ্রিঃ বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে, বহুলী বাজার প্রাঙ্গণে —- বিএনপি’র সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য,  জননেতা, বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু’কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। 

এসময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,   বিএনপি’র সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটি’র সদস্য  জননেতা, বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি তার বক্তব্যে  বলেন —– “যে যাই বলুক জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারী মাসেই হবে। প্রধান উপদেষ্টা সাথে আমাদের  বৈঠককালে এই আলোচনাই  হয়েছে। তিনি তার বক্তব্যে আরও বলেন, – এই বহুলীতে যে উন্নয়ন তা বিএনপির সরকার আমলেই হয়েছে। বিগত অবৈধ  স্বৈরাচার শেখ হাসিনা আমলে কিছুই করা হয়নি। শুধু বহুলী বাসীকে হয়রানি, জেল-জুলুম নির্যাতন এবং খুনের রাজনীতি আর ভোটচুরি জন্য, রাজনীতির হীন স্বার্থ আদায় করার জন্য  বহুলী ইউনিয়ন বাসীকে টার্গেট করে ভোটের সীমানা কাজিপুর আসনে টুকিয়ে নেয়। কিন্তু আমার প্রচেষ্টা পুনরায় সদর আসনে ফিরিয়ে এনেছি। বিগত অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা তার পরিবারের এবং দোসররা  লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি সম্পদ করেছে দেশটাকে খোলস  করেছে। শুধু মাত্র  জুলাই -আগস্ট-২০২৪ খ্রিঃ আন্দোলনে স্বৈরাচার হাসিনা  তার পেটুয়াবাহিনী দিয়ে দেশের আন্দোলন কারী  প্রায় দেড় হাজার মানুষ খুন করেছে  ১৩ জনের মত শিশু- কিশোরকে গুলি করে হত্যা করেছে। অবৈধভাবে আওয়ামীলীগের নেতাকর্মীদের  হাজার হাজার  ভূয়া মুক্তিযোদ্ধা করে টাকা কামিয়েছে। এইসব ভূয়া মুক্তিযোদ্ধাদের দিয়ে মাঠে রেখেছিলো। তাদের দিয়ে রাজনীতি খেলা খেলেছে। এরা হলো  হাসিনা ব্যাগের মুক্তিযোদ্ধা, তাদেরকে সুবিধা দিয়া রাখছিলো।  এই স্বৈরাচার হাসিনার নির্দেশে আমাকে সব সময়ে তার বাহিনী দিয়ে ঘেরাও করে রাখতো । আমার  স্ত্রী রুমানা মাহমুদ কে স্বৈরাচার হাসিনার  পোষা পুলিশ বাহিনী  দিয়ে গুলি করে ছিলো, কড্ডায় আওয়ামী সন্ত্রাসীরা আমাদেরকে  মারপিট করে   গাড়ী ভাংচুর করেছিলো। সব অন্যায় অত্যাচারের বিচার হবে। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে সরকার গঠন করা হলে দেশের সাধারণ জনগন শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। 

 এসময়ে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক জনতার মেয়রখ্যাত মোঃ সাইদুর রহমান বাচ্চু। এসময়ে  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, শ্রী ওমর কৃঞ্চ দাস, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মোস্তফা নোমান আলাল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবে এর সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ খান হাসান, নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-সম্পাদক সাংবাদিক  শেখ এনামুল হক,  সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

এ অনুষ্ঠানের সভাপতিত্বকরেন, ৩ নং বহুলী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রেজাউর রহমান ফিরোজ এবং অনুষ্ঠান পরিচালনা করেন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ  হায়দার আলী। 

এসময়ে অনুষ্ঠানে বহুলী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা এবং সাধারণ জনগন অনুষ্ঠান স্থান সহ আশ-পাশ এলাকায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com