• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

পটিয়া চাচাতো ভাইকে অপহরণ কালে ৪ অপহরণকারী ধৃত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলা কুসুমপুরা ইউনিয়ন মনসা ফোরক সও: বাড়ির ছগির আহমদের ছেলে নুরুল আলম সুমন (৩৩)কে আপন চাচাতো ভাই তাজুল, অপহরণ করতে গিয়ে জনগণের কাছে ধরা পড়ে ৪ অপহরণকারী।

ঘটনাটি ঘটে গত ৯সেপ্টেম্বর(মঙ্গলবার)রাত সাড়ে ১০টায়।উপজেলার শান্তিরহাটে অপসরী কমিউনিটি সেন্টারের সামনে।অপহৃত যুবক নুর আলম সুমনের বড় ভাই দিদারুল আলম জানান,রাত ১০টায় আমার ছোট ভাই সুমন ঔষধ আনতে মনসাটেক গেলে আগে থেকে উৎপেতে থাকা আমার চাচাত ভাই তাজুল ইসলামের নেতৃত্বে ৩/৪ জন যুবক ছুরির ভয় দেখিয়ে আমার ভাইকে সিএনজিতে তুলে চট্টগ্রামের দিকে নিয়ে যায়।

সিএনজিটি শান্তিরহাটে পৌঁছলে আমার ভাই ডাকাত বলে চিৎকার দিলে স্হানীয়রা সিএনজিটি আটক করে অপহরণকারীর ৪ সদস্য কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মুল আসামি তাজুল কৌশলে পালিয়ে যায়।

সুমনের ভাই দিদারুল আলম ১০ই সেপ্টেম্বর(বুধবার)বাদী হয়ে পটিয়া থানায় ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।আসামিরা হলেন ১/তাজুল ইসলাম(৩২) কুসুম পুরা ইউনিয়ন ফোরক সও:বাড়ি, পটিয়া, চট্টগ্রাম। ২/মো:নবী হোসেন(৩১)তিতাস থানা,কুমিল্লা। ৩/মো: নাদিম(২৫)সল্টগোলা ক্রসিং,চট্টগ্রাম নগরী,৪/প্রিন্স হাওলাদার (২৯)বাগেরহাট খুলনা, ৫/মো:সাফায়েত উল্লাহ (২৬)পটিয়া পৌরসভা গৌবিন্দারখীল,পটিয়া, চট্টগ্রাম। পুলিশ এদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি ছুরি উদ্ধার করে।

পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন,থানায় একটি অপহরণ মামলা হয়। উক্ত মামলায় ৪জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত জেল হাজতে পাঠিয়ে দেন।পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।সুমন ও তাজুল সম্পর্কে চাচাতো ভাই।সুমন,তাজুলের চেক চুরি করে। তা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে তাজুল অপহরণের ঘটনাটি ঘটান।সুমনের বিরুদ্ধে চুরি ও বিভিন্ন অপরাধের মামলার অভিযোগ রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com