• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

চট্টগ্রামের সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

admin / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সন্দ্বীপ প্রতিনিধি:
“দন্ধে কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামেের সন্দ্বীপ উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা জাতীয় আইনগত সহায়তা সংস্থা, লিগ্যাল এইড কমিটি, উপজেলা চৌকি আদালত এর আয়োজনে আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করে আদালত প্রঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদের ভবন হয়ে আবার আদালত গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন সিনিয়র জুটিশিয়াল ম্যজিস্ট্রেট, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আইনজীবীরা। পরে সন্দ্বীপ উপজেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসাইন । আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মনজুরুল আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের আবদুল খালেক, আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার দাশ, এডভোকেট নিজাস উদ্দিন, ও সাহেদুল ইসলাম প্রমুখ।আলোচনায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহবান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com