• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

অপসাংবাদিকতা: পেশাদার সাংবাদিকদের সচেতন হওয়া জরুরি

dailydhakamail / ২৯১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- ইদানিং লক্ষ্য করছি, সামাজিক যোগাযোগমাধ্যমে (বিশেষ করে ফেসবুকে) এমন অনেক ব্যক্তি সরব হয়েছেন যাদের সংবাদ লেখার মৌলিক দক্ষতাই নেই। অমুক-তমুকের বিরুদ্ধে “অনুসন্ধানী প্রতিবেদন আসিতেছে” বলে পোস্ট দিচ্ছেন, অথচ এসব লেখালেখির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত ও বিব্রত করছেন।
এরা আসলে অপেশাদার। সাংবাদিক নন। প্রকৃত গণমাধ্যমকর্মী হলে তাঁরা জানতেন—একটি জাতীয় পত্রিকা বা টেলিভিশনের সংবাদ প্রকাশের ক্ষমতা ও দায়িত্ব নিউজ এডিটরের। একজন প্রতিবেদক কেবল সংবাদ পাঠান; কোন সংবাদটি প্রকাশিত হবে, তা নির্ধারণ করেন নিউজ এডিটর।
আমরা যারা পত্রপত্রিকায় কাজ করি, জানি—সংবাদ লেখা একটি শৃঙ্খলিত, নৈতিকতার বিষয়। সঠিক তথ্য যাচাই, উপস্থাপন আর ভাষার শুদ্ধতা—সব মিলিয়ে তা একটি পেশা। কিন্তু এখন কিছু লোক সংবাদলেখার সংজ্ঞা জানেন না, অনুসন্ধানী প্রতিবেদনের কৌশল জানেন না; তবু সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ ব্যক্তিস্বার্থে বা চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
সাংবাদিকতা কোনো গুন্ডামি বা রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন নয়। সাংবাদিকদের কাজ রাষ্ট্র ও জনগণের পক্ষে, জনকল্যাণমুখী। তাই ফেসবুকে যারা “আসিতেছে” ইত্যাদি বলে মানুষকে বিভ্রান্ত করছেন, তাঁদের উচিত প্রথম সারির পত্রিকার লেখার ধরন দেখা, সাংবাদিকতার বইপত্র পড়া, সিনিয়রদের সহযোগিতায় কাজ শিখে নেওয়া।
আমি আমার ১০-১১ বছরের পেশাগত অভিজ্ঞতা থেকে বলছি—আজকে যেটুকু সক্ষমতা অর্জন করেছি, তা সম্ভব হয়েছে সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে শিখে। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।
আমার বিশ্বাস, অপসাংবাদিকতা রোধে মূলধারার সাংবাদিকদের, সাধারণ মানুষকে এবং “বাংলাদেশ প্রেস কাউন্সিল”-কে একসাথে এগিয়ে আসতে হবে। কারণ এ ধরনের বিভ্রান্তিকর ও হয়রানিমূলক কর্মকাণ্ড সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। সাধারণ পাঠক/দর্শক আর বুঝতে পারছে না কে পেশাদার, কে নয়।
লেখক – সাংবাদিক এ.কে.অলক
গ্লোবাল টেলিভিশন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com