• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

বাঁশের সাঁকোই একমাত্র ভরসা: রায়পুরের গ্রামবাসীর দৈনন্দিন যন্ত্রণার গল্প

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রতিবেদক: তাকিনুল ইসলাম
প্রতিনিধি লক্ষীপুর জেলা,

লক্ষীপুরের রায়পুর উপজেলার গাজিনগর গ্রামে প্রতিদিনের জীবনের ঝুঁকিপূর্ণ সাঁকোই একমাত্র ভরসা। ১৩টি গ্রামের প্রায় ২৫ হাজার ভোটারসহ অর্ধলক্ষাধিক মানুষ নদী পারাপারের জন্য ব্যবহার করছেন এক ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু। দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ স্থানীয়রা ভোগান্তির মধ্যে রয়েছেন।

নদীর দু’পাশের সড়ক পাকা হলেও ওই স্থানে একটি স্থায়ী সেতু এখনও নির্মিত হয়নি। বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ৭০ ফুট দীর্ঘ এই সাঁকো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশংকায় রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের শায়েস্তানগর ইসলামি মিশন দাখিল মাদ্রাসা, শায়েস্তানগর বানাতুল মুসলেমিন মহিলা মাদ্রাসা, গাজীনগর চরপাতা দারুসন্নত দাখিল মাদ্রাসা, চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাহবুবা স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

এছাড়াও ১০নং রায়পুর ইউনিয়নের পূর্বলাছ, দেবিপুর, চরপলোয়ান, গাজীনগর, চরপাতা, ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম ও দক্ষিণ আলোনিয়া, বিরামপুর, সন্তোশপুর, সাহেবগঞ্জসহ ১৩টি গ্রামের মানুষ এবং দূরদূরান্ত থেকে আসা ছোট বড় যানবাহনও এই সাঁকো দিয়ে চলাচল করছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।”সারাদেশে এত ব্রিজ ও কালভার্ট হচ্ছে, অথচ আমাদের গ্রাম কেন এত অবহেলিত? নির্বাচনের আগে অনেক কথা বলা হয়, কিন্তু কেউ বাস্তবায়ন করেনি।”

গ্রামবাসীরা জরুরি পদক্ষেপ হিসেবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে প্রতিদিনের ঝুঁকিপূর্ণ পারাপার আর কোনো জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com