• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী অনূর্ধ্ব১৬ বছরের  বালক-বালিকাদের  দাবা প্রতিযাগিতা শেষে পুরস্কার  বিতরণ

dailydhakamail / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- “তারুণ্য উৎসব”- সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে- একদিনব্যাপী অনূর্ধ্ব  ১৬ বছরের  বালক-বালিকাদের  দাবা প্রতিযাগিতা শেষে বিজয়ীদের  পুরস্কার  বিতরণ করা হয়। 

মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের হলরুমে- তারুণ্যের উৎসবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫ খ্রিঃ  এর আওতায় -জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়  অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের একদিন ব্যাপী নক আউট পদ্ধতিতে দাবা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের  পুরস্কার বিতরণ করা হয়। 

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী  জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন বালক ও ১৮ জন বালিকা মোট ৪৪ জন প্রতিযোগী  দিনব্যাপী নকআউট পদ্ধতিতে এই দাবা প্রতিযোগিতা সকাল ১০ টা শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

বালক বিভাগে প্রথম ও দ্বিতীয়  হয়েছে ভিক্টোরিয়া হাই স্কুলের ইশতিয়াক আহমেদ জিসান ও যুবরাজ মালাকার এবং তৃতীয় হয়েছে পাইকপাড়া মডেল হাই স্কুলের মোঃ জাকারিয়া হোসেন।  বালিকা বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছে হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের উমা রাণী সূত্রধর ও রিয়া রাণী সূত্রর এবং তৃতীয় হয়েছে ভিক্টোরিয়া হাই স্কুলের নাদিয়া জান্নাত। খেলা পরিচালনা করেন করেন হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম,রাশেদুল হাসান ও কাওছার আহমেদ।

বিকেলে একই স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গণপতি রায়। জেলা ক্রীড়া  অফিসার মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,  সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থা’র সাবেক সাধারণ সম্পাদক  মোঃ হারুন-অর-রশিদ খান হাসান ও ছাত্র প্রতিনিধি সজীব সরকার।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com