• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী পাচ্ছে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

আসাদুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি :

দেশের পিছিয়ে পরা প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে কুড়িগ্রামের সনামধন্য প্রতিষ্ঠান ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’, কুড়িগ্রাম। তারা মূলত সরকারের ‘অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত এবং শক্তিশালীকরণ (অ্যাসেট)) প্রকল্পের আওতায় চারটি ৩ মাস মেয়াদি কোর্সে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ দিচ্ছে। এখানে শিক্ষার্থীরা মূলত, জেনারেল কেয়ার গিভিং- লেভেল ২, কেয়ার গিভিং ফর ইল্ডারলি পারসন- লেভেল ৩, কম্পিউটার অপারেশন-লেভেল-৩ ও আইটি সার্পোট সার্ভিস- লেবেল-৩ এই কোর্সগুলোতে প্রশিক্ষণ নিতে পারবে।
কুড়িগ্রাম জেলা সদরের ত্রিমোহনী এলাকার গোল চত্বর সংলগ্ন একটি ক্যাম্পাসে তারা এই প্রশিক্ষণ দিচ্ছে। এখানে প্রশিক্ষণার্থীরা ক্লাসের পাশাপাশি হাতে কলমে এমন কী শিল্প এলাকা পরিদর্শনের সুযোগও পাবে।
প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, ‘ আমি রাজনৈকি ব্যক্তিত্ব হলেও আমার আরেকটি পরিচয় হলো আমি শিক্ষক। আমি একটি বিশ্ববিদ্যারয়ে পড়াই। আমি জানি এইসব প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধাণ উপদেষ্ঠা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন। তিনি বারবার দক্ষ মানবসম্পদ গড়ে তোলার তাগিত দিয়েছেন। সে জায়গা থেকে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, কুড়িগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি।’
প্রতিষ্ঠানটি সম্পর্কে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিস) কুড়িগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদুল ইসলাম বলেন, ‘ বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশিক্ষণ খুবি প্রয়োজনীয়। বিশেষ করে আমাদের মত দেশে যেখানে তরুণ জনগোষ্ঠী সংখ্যায় অনেক তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অতীব জরুরি। দেশের তরুণ জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ শুধু দেশে কাজে লাগবে এমনটা নয়, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা দেশের বাইরে গিয়েও দক্ষতার সাথে কাজ করতে পারবেন। তিনি আরো বলেন,‘ বিশেষ করে কেয়ার গিভিং প্রশিক্ষণ এখন খুবি জরুরি, জাপানে এর চাহিদা অনেক বেড়ে যাচ্ছে দিনদিন।’
স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ব্যবস্থপনা পরিচালন মো. মুকুল হোসেন বলেন,‘ আমরা ইনফরমাল আইএসসির তত্বাবধানে অ্যাসেট ইবিটি প্রগ্রামের আওতায় বিভিন্ন ট্রেডে ছাত্র- ছাত্রীদের প্রশিক্ষণ কাযক্রম শুরু করে দিয়েছি। আমাদের মূল লক্ষ দক্ষ মানবসম্পদ তৈরি করা। এখানে সরকারি প্রকল্পের পাশাপাশি নামমাত্র মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, গ্র্যাফিক্স ডিজাইন প্রশিক্ষণ দিয়ে থাকছি। আমাদের প্রতিষ্ঠানের রয়েছে আধুনিক ল্যাব ও ক্লাসরুম।’


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com