• রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? রাতভর নাটকীয়তার পর ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার। বগুড়ায় নাশকতার মামলার আসামি ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন ট্রাফিক সার্জেন্ট

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

সোহাগ হোসেন শান্ত, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধায় আব্দুল হাকিম নামে এক সার-কীটনাশক ব্যাবসায়ীর হারানো ৪৪ হাজার টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিয়েছেন সোহাগ চৌধুরী নামে এক ট্রাফিক সার্জেন্ট।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কার্যালয়ে প্রকৃত মালিকের হাতে টাকাগুলো তুলে দেন ওসি মাহামুদুন্নবী ও ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরী।

এর আগে উপজেলার মেডিকেল মোড়ের যমুনা ব্যাংকের সামনে টাকাগুলো কুড়িয়ে পান ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরী।

আব্দুল হাকিম উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী এলাকার বাসিন্দা। সোহাগ চৌধুরী হাতীবান্ধা থানায় ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, রবিবার দুপুরে ব্যাবসায়িক কাজে টাকা উত্তোলনের জন্য যমুনা ব্যাংকে প্রবেশ করেন ব্যাবসায়ী আব্দুল হাকিম। এরপর কাজ শেষে নামার পথে ব্যাংকের সামনেই ভুলবশত ৪৪ হাজার টাকা পড়ে যায় তার। এরপর সেখানেই দায়িত্ব পালনকালীন সময়ে টাকাগুলো দেখতে পেয়ে নিজের কাছে রাখেন ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরী। পরে আশপাশের মানুষদের প্রকৃত মালিককে খুঁজে দেয়ার আহবান জানান তিনি। ঘটনার পরপরই ব্যাবসায়ী আব্দুল হাকিম খোঁজ পেয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন। পরে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কার্যালয়ে এনে তার হাতে টাকাগুলো তুলে দেয়া হয়।

এ বিষয়ে ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, রবিবার দুপুরে টাকা উত্তোলনের জন্য যমুনা ব্যাংকে প্রবেশ করি। পরে সেখান থেকে কাজ শেষে নেমে যাওয়ার পথে টাকাগুলো পড়ে যায়। এরপর খোঁজ খবর নিয়ে শুনি ট্রাফিক সার্জেন্ট সোহাগ পেয়েছেন। পরে ওনার সঙ্গে যোগাযোগ করে টাকাটা ফেরত পাই। এতে আমি অনেক খুশি। দোয়া করি আল্লাহ তায়ালা তাকে ভালো রাখুক।

এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় টাকাগুলো দেখতে পেয়ে নিজের কাছে রেখে দেই। পরে প্রকৃত মালিক আব্দুল হাকিম আমার সঙ্গে যোগাযোগ করলে থানায় নিয়ে এসে টাকাগুলো তার হাতে বুঝিয়ে দেই। তিনি টাকা ফেরত পেয়ে অনেক খুশি হয়েছেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, পুলিশ সব সময়ই জনগণের জান-মালের নিরাপত্তা দিয়ে থাকেন। ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরীর কারণে বাংলাদেশ পুলিশ আজ গর্বিত। তিনি আজ অনেক বড় একটি মানবিকতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ পুলিশ প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com