• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিংড়ায় সাংবাদিককে প্রকাশ্যে হুমকি

dailydhakamail / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় জুয়া ও মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সাংবাদিক বেল্লাল হোসেন বাবু কে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জুয়া ও মাদকের বিরুদ্ধে এর আগে জাতীয় ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকেই এলাকার কিছু প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় (২১ সেপ্টেম্বর) রবিবারে বামিহাল বাজারের পানের দোকানদার মোঃ কাহার পিতা হাশেম সাং বামিহাল কলেজ পাড়া ওই সংবাদ প্রকাশকারী সাংবাদিককে বাজারে দেখে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় নাটোর জেলাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, একজন সাংবাদিক সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়ম তুলে ধরেন। তাকে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

ভুক্তভোগী সাংবাদিক জানান, “আমি পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। জনস্বার্থে সংবাদ প্রকাশ করা আমার কর্তব্য। কিন্তু এ জন্য প্রকাশ্যে হুমকি প্রাপ্ত হওয়াটা দুঃখজনক ও ভয়াবহ।”
এ বিষয়ে সিংড়া উপজেলা ও নাটোর জেলার সাংবাদিক নেতৃবৃন্দ কঠোর নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে সত্য গোপন করা যাবে না। তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে স্থানীয় সচেতন মহলও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে। তারা বলেন, সমাজে জুয়া ও মাদকের বিস্তার ঠেকাতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। অথচ সত্য প্রকাশের কারণে যদি সাংবাদিকদেরই হুমকির মুখে পড়তে হয়, তবে এটি গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com