• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে ঝুলে মারা গেল বিপন্ন লজ্জাবতী বানর

dailydhakamail / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাও এলাকার সাইটুলা খামার প্রজেক্ট–২-এ বিদ্যুতের তারে আটকে গিয়ে একটি “লজ্জাবতী বানর (Slow Loris)” এর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সকালে প্রকল্পের ম্যানেজার ফাউন্ডেশনকে ফোন করে জানান যে একটি লজ্জাবতী বানর বিদ্যুতের তারে ঝুলে রয়েছে। খবর পেয়ে স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও লিটন দেব ঘটনাস্থলে পৌঁছান। তারা গিয়ে দেখতে পান বানরটি বিদ্যুতের তারে ঝুলে আছে এবং জীবনের শেষ সময় পার করছে।
পরে শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করলে, তারা দ্রুত ব্যবস্থা নিয়ে প্রায় ১০ মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে দুঃখজনকভাবে প্রাণ হারায় বিপন্ন এই প্রাণীটি।
বিশেষজ্ঞরা জানান, মৃত লজ্জাবতী বানরটির গলায় একটি “ট্র্যাকিং ডিভাইস” ঝোলানো ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে—এটি পূর্বে গবেষণার উদ্দেশ্যে মুক্ত করে দেওয়া হয়েছিল।
ঘটনার পর মৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


স্থানীয় পরিবেশবাদীরা বলেন, বিপন্ন প্রাণীর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এটি বন ও জীববৈচিত্র্য রক্ষায় আরও সচেতন হওয়ার একটি বড় বার্তা।
তারা বিদ্যুৎ সংস্থার দ্রুত পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে আরও পরিকল্পিত উদ্যোগ গ্রহণের দাবি জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com