• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

শিবগঞ্জে সড়ক উন্নয়নকাজের সূচনা, জনতার হৃদয়ে আশার আলো জ্বালালেন মীর শাহে আলম

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বহু প্রতীক্ষিত সড়ক উন্নয়নকাজ শুরু হলো। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা এবং অবিচল নিষ্ঠার ফলেই কিচক বাজার থেকে মোসলেমগঞ্জ পর্যন্ত সড়ক উন্নয়নকাজের বাস্তবায়ন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের জনগণ সড়কটির উন্নয়ন প্রত্যাশা করে আসছিলেন। বর্ষায় ভাঙ্গা গর্তে জলাবদ্ধতা কারণে জনদুর্ভোগ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের কষ্ট, সবকিছুই যেন এই সড়ক নির্মাণের মাধ্যমে নতুন করে স্বপ্ন দেখার পথ তৈরি করলো। এক সময় যে সড়ককে মানুষ শুধু হতাশা আর দুর্ভোগের প্রতীক হিসেবে দেখতো, আজ সেটি হয়ে উঠছে আশার আলো। কিচক ইউনিয়নের গ্রামেগঞ্জে ইতিপূর্বে যতগুলো টেন্ডার কাজ হয়েছে, সেগুলোর প্রতিটি দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। সবকিছুই মীর শাহে আলমের সততা, দায়িত্ববোধ এবং উন্নয়নমুখী নেতৃত্বের ফসল। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং এলাকার প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করা কিংবা সামাজিক কল্যাণমূলক কার্যক্রম। প্রত্যেক ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি করেছে। স্থানীয় জনগণ বিশ্বাস করে, মীর শাহে আলমের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলা আগামী দিনে আরও উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রূপ লাভ করবে। তাঁর আন্তরিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা তাঁকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। তাই কিচক ইউনিয়নের সর্বস্তরের মানুষ আন্তরিক দোয়া করছেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন, যাতে তিনি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে পারেন। কিচক ইউনিয়নবাসীর পক্ষ থেকে মীর শাহে আলমের প্রতি দোয়া, শুভকামনা ও ভালোবাসা অবিরাম থাকবে—ইনশাআল্লাহ। তাঁর প্রতিটি পদক্ষেপেই যেন এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং দেশের অগ্রগতি নিশ্চিত হয়। এটাই এখন সকলের অভিন্ন প্রত্যাশা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com