• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

রুমায় শিক্ষা সামগ্রী বিতরণ ও মন্দিরে আর্থিক অনুদান।

dailydhakamail / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

শৈহ্লাচিং মার্মা নিজস্ব সংবাদদাতা:-বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

গত ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে নয়টায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা (বজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ রেজা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“তোমরাই জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা গ্রহণ করে তোমাদেরকে সু-নাগরিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

পরে বিদ্যালয়ের ৪৬৮ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেসও তুলে দেওয়া হয়।

শিক্ষা সামগ্রী বিতরণের আগে রুমা হরি মন্দিরে পূজা-অর্চনার জন্য নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এসময় সুবেদার মেজর সরোজ কুমার সাহা সহ বিজিবি’র কর্মকর্তাগণ, রুমা রুমা বাজার আদর্শ সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মন্ডলী বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, বিজিবি সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) জানিয়েছে, এ ধরনের কার্যক্রম সীমান্ত অঞ্চলের শিক্ষার প্রসার, ধর্মীয় সহাবস্থান ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এর আগে রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন এবং পূজ্জা উদযাপন কমিটির লোকজনের সাথে কথা বলেন তিনি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com