• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন।

admin / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফাতেমা আক্তার মাহমুদ ইভা স্টাফ রিপোর্টার ঢাকা ঃ সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রকৌ: জাহাঙ্গীর আলম তুষার, সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন প্রকৌ: মো: মেহেদী হাসান, সহ-সভাপতি (প্রশাসনিক ও একাডেমিক) মনোনীত হয়েছেন প্রকৌ: মো: শাহিনুর রহমান শাহিন। সাধারণ সম্পাদক হিসেবে প্রকৌ: প্রহলাদ সরকার কনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রকৌ: মো: মোজাম্মেল হক, অর্থ সম্পাদক হিসেবে প্রকৌ: মোঃ আল-আমিন হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রকৌ: এস এম আসাদুজ্জামান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

উল্লেখ্য যে, সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি হলো সাভার থানা ও আশুলিয়া থানায় বসবাসরত/কর্মরত সাভার উপজেলার প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের একমাত্র সংগঠন এবং একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম ও মেলবন্ধন। এই সংগঠনটি সাভার উপজেলার (সাভার ও আশুলিয়া থানার অন্তর্গত) প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের মধ্যে একটি সম্প্রদায় (কমিউনিটি) গড়ে তোলে তাদের মধ্যে সম্পর্ক উন্নয়নে ও সর্বোপরি একটি পরিবার গড়ে তোলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছে। এই সংগঠনটি সাভার উপজেলার অন্তর্গত প্রকৌশলদের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। সাভার-আশুলিয়া একটি বিশেষায়িত শিল্পাঞ্চল/শিল্প জোন হওয়ায় এই এলাকায় যেমন প্রকৌশলীদের অবস্থান/বিচরণ বাংলাদেশের অন্যান্য এলাকার চেয়ে তুলনামুলভাবে অনেক বেশী, তেমনি এমন একটি বিশেষায়িত শিল্প জোনে /শিল্পাঞ্চলে এই সংগঠনের গুরুত্বও অপরিসীম। যেকারণে সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) সাভার ও আশুলিয়া থানার অন্তর্গত প্রকৌশলীদের আস্থা ও ভালবাসার প্রতীক হয়ে উঠেছে।

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) প্রতিষ্ঠিত হয় ২৫ এপ্রিল ২০২২ইং। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা প্রকৌ: জাহাঙ্গীর আলম তুষার। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ইঞ্জিনিয়ারদের নেটওয়ার্কিং ইভেন্টের মাধ্যমে এবং অনলাইন/ফিজিক্যাল ট্রেনিং-এর মাধ্যমে স্কীল ডেভেলপ করে তাঁদের ক্যারিয়ার সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। এই সংগঠন সাভার ও আশুলিয়া এলাকায় স্থায়ী/অস্থায়ীভাবে বসবাসরত বা কর্মরত প্রকৌশলীদের জীবনমান ও পেশাগত উন্নয়ন এবং সার্বিক কল্যাণার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সাভার-আশুলিয়ার বসবাসরত প্রকৌশলীরা বাংলাদেশের যেকোন স্থানে বা যেকোন সরকারি/বেসরকারি/শিল্প কারখানা/প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত হোক না কেন, তারা সাভার উপজেলার ইঞ্জিনিয়ার্স সোসাইটি এর সদস্য হতে পারে। অপরদিকে, সাভার-আশুলিয়ায় অবস্থিত সরকারি এবং বেসরকারি/শিল্প কারখানা/প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশের যেকোন জেলার প্রকৌশলীগণ কিছু নিয়মনীতি মেনে এই সংগঠনের সদস্য হতে পারে। এছাড়া, সকল টেকনোলজির ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের বা তদূর্ধ্ব ডিগ্রীধারী ইঞ্জিনিয়ারদের এই সংগঠনের সাথে একই পরিবারের অংশ হিসেবে যুক্ত থাকার সুযোগ রয়েছে। এই সংগঠনটি সকল শ্রেণীর, সকল টেকনোলজীর এবং সকল ধরনের প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলদের সমন্বয় করে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্লাটফর্মে রূপ নিয়েছে।

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) সাভার ও আশুলিয়ার প্রকৌশলীদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার পাশাপাশি, সারা দেশের প্রকৌশলীদের মধ্যে সংযোগ স্থাপন এবং কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com