• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে মিডিয়ার ভূমিকা অপরিসীম: আহমেদ আবু জাফর

dailydhakamail / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক নির্যাতন প্রতিরোধে দেশের মিডিয়ার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রলয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা কোথাও হামলা, মামলা বা হয়রানির শিকার হলে অনেক প্রতিষ্ঠান তা স্বীকার করতে চায় না। এতে সাংবাদিকরা আরও বিপদে পড়েন। তাই মিডিয়া মালিক ও সম্পাদকদের প্রতিনিধিদের পাশে থেকে সাহস জোগানো উচিত।

অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রলয় পত্রিকার মাল্টিমিডিয়ার উদ্বোধন করা হয়। অতিথিরা বলেন, সংবাদপত্র শুধু খবর প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের বিবেক, সময়ের সাক্ষী ও ন্যায়ের পক্ষে সাহসী কণ্ঠস্বর। দৈনিক প্রলয় যে বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করছে তা অত্যন্ত প্রশংসনীয়।

তারা আরও বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি। সোশ্যাল মিডিয়ার ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের যুগে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। এ সময়ে প্রলয় সত্য, ন্যায় ও নিরপেক্ষতার পথে অবিচল থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক মো. মাসুদ এবং দৈনিক আমাদের কণ্ঠ-এর নির্বাহী সম্পাদক সেলিম মিয়াজী। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com