• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন উপলক্ষয়ে আলোচনাসভা, র‍্যালি প্রদর্শন ও ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পে উদ্বোধন 

dailydhakamail / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ খ্রিঃ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে- জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে  আলোচনা সভা শেষেঅফিস  সন্মুখ হতে সড়কে র‍্যালি প্রদর্শন করে এসে  ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পে উদ্বোধন করা হয় । জেলা প্রাণিসম্পদ সিরাজগঞ্জের আয়োজনে,

রোববার (২৮সেপ্টেম্বর-২০২৫খ্রিঃ) সকাল সাড়ে ১০টার দিকে  সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ এর অফিসে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যে রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে. এম. আনোয়ারুল হক।

পরে প্রজেক্টের মাধ্যমে জলাতঙ্ক রোগের বিভিন্ন বিষয় তুলে ধরে উপস্থাপন করেন, সিরাজগঞ্জ  সদর উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ মিরাজ হোসেন মেসবাহ। উন্মুক্ত আলোচনায় জলাতঙ্ক রোগের লক্ষণ, ক্ষতিকর দিকসহ সমাধানের প্রাণিসম্পদ কর্মকর্তারা গুরুত্বারোপ করেন।

এ জলাতঙ্ক দিবস  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে এম. আনোয়ারুল হক।

তিনি বলেন, জেলায় প্রথম ৬’শ কুকুর বিড়াল ও পোষা প্রাণিদের জলাতঙ্ক নির্মূলের জন্য ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে। সিরাজগঞ্জ  সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কুকুর বিড়াল ও পোষা প্রাণিদের জলাতঙ্ক নির্মূলের জন্য ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, সিরাজগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ তোফাজ্জল হোসেন,ভিও ডাঃ তাপস কান্তি দত্ত, জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোহাম্মাদ সোহেল রানা প্রমুখ।

এ দিবসটিতে আলোচনাসভায় জলাতঙ্ক রোগের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সিরাজগঞ্জ   সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হক,  শাহজাদপুরের ডাঃ মোঃ বিল্লাল হোসেন, কাজিপুরের ডাঃ দিদারুল আহসান সহ ডাঃ মতিন, মনিরুল ইসলাম এবং সকল উপজেলার ভেটেরিনারী সার্জনবৃন্দ, এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও ইউনিয়নের এআই টেকনেশিয়ানসহ খামারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com