• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

গোপালপুরে আব্দুস সালাম পিন্টু পাঠাগার প্রতিষ্ঠা ,পরিচালনা ও নীতিমালা প্রণয়নে আলোচনা সভা

dailydhakamail / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর শশীমূখি উচ্চ বিদ্যালয়ে সদ্য প্রতিষ্ঠিত “সালাম পিন্টু পাঠাগার”পরিচালনা,নীতিমালা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাহাদুর মাষ্টারের সঞ্চালনায় সোমবার ২৯ সেপ্টেম্বর উক্ত সভায় সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক ভিপি গোলাম রোজ তালুকদার। আলোচনা সভায় পাঠাগারের সুষ্ঠু পরিচালনা,নীতিমালা প্রণয়ন এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও সর্বসম্মতিক্রমে পাঠাগারের নীতিমালা ও সংবিধান প্রণয়নের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।এখানে সিদ্ধান্ত হয় কমিটি ১ মাস সময়ের মধ্যে খসড়া নীতিমালা ও সংবিধান প্রনয়ন করে প্রতিষ্ঠাতা জনাব আব্দুস সালাম পিন্টুকে অবহিত করবেন বলে আশ্বাস প্রদান করেন।আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষানুরাগী দেওয়ান মুনছুর মো.চান মিয়া মাস্টার,বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা আঃ রশিদ,হেমনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ হালিম,হেমনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.খাদেমুল ইসলাম, মো. সাইফুদ্দিন, বিএমজিটি-এর জেলা সভাপতি ও বাংলা বাজার মাদ্রাসার অধ্যাপক কে.এম.শামীম, হেমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলাম অপু,হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.হারুনুর অর রশিদ, জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আতিকুর রহমান, নলিন আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসা: নূর নাহার,হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.মিজানুর রহমান, হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আনিছুর রহমান গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.মুক্তার হোসেন জীবন।
আরও উপহিত ছিলেন সিনিয়র শিক্ষক মো.গোলাম মোস্তফা, আবু হানিফ, মো.শামীম হোসেন, সাবেক ছাত্রদল নেতা গোলাম রব্বানী, মো.মফিজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতি ভিপি গোলাম রোজ তালুক দার বলেন আলোকিত হেমনগর গড়তে হলে আলোকিত মানুষের প্রয়োজন।একমাত্র পাঠাগারই পারে আলোকিত মানুষ গড়তে।বিশিষ্ট
শিক্ষানুরাগী দেওয়ান মুনছুর মো:চান মিয়া মাস্টার বলেন জ্ঞান আরোহনের কেন্দ্রবিন্দু হলো পাঠাগার।
বিএমজিটির জেলা সভাপতি কে.এম.শামীম বলেন মাদকমুক্ত এলাকা করতে হলে শিক্ষার্থীদের
পাঠাগারমূখী করতে হবে।পাশাপাশি শিল্প-সাহিত্য,
ক্রীড়া-সাংস্কৃতিক চর্চাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এডভোকেট আব্দুস সালাম পিন্টু পাঠাগারের জন্য মো.রফিকুল ইসলাম মিয়াকে আহবায়ক করে ১১
সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,মো.হারুনুর অর রশিদ, সহ.অধ্যাপক কে.এম.শামীম, মো.
সাইফুদ্দিন,মো.আনোয়ার হোসেন,মিজানুর রহমান,আতিকুর রহমান,মো.মুক্তার হোসেন জীবন
,মোসাঃ নূরুননাহার, ইসমত আরা, দেওয়ান মুনছুর মো: চাঁন মিয়া।
উক্ত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠনতন্ত্র সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক,ইমাম এবং খতিব মাওলানা আবুবকর সিদ্দিক। সভায় আরও উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়নের রাজনৈতিক ব্যাক্তিবর্গ,হেমনগর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সকলেই পাঠাগারের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com