• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

রুমায় কেওক্রাডং ভ্রমণে পর্যটকদের ভিড়

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি: দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং আবারও ভ্রমণপ্রিয় পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা বান্দরবানের রুমা উপজেলায় ভিড় জমাতে শুরু করেছেন। উপজেলা প্রশাসন জানায়, গত ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় তিন বছর ধরে চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। ছয়টি শর্ত সাপেক্ষে ১ অক্টোবর থেকে কেওক্রাডং পর্যটনের জন্য উন্মুক্ত করা হয়েছে। রুমা পর্যটক সেবা কেন্দ্রের ব্যবস্থাপক লালরৌ কুয়াল বম জানান, বুধবার সকাল থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ৬০টি পর্যটক দল বগালেক ও কেওক্রাডং চূড়া ভ্রমণ করেছেন। প্রতিটি দলে ৪ থেকে ১৭ জন পর্যটক ছিলেন। গাইড অফিসের খসড়া হিসাবে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৫২০ জন পর্যটক এ দুটি দর্শনীয় স্থানে ঘুরতে গেছেন। এর মধ্যে এক-চতুর্থাংশ পর্যটক সরাসরি কেওক্রাডং চূড়ায় পা রেখেছেন। অনেকেই নিজস্ব মোটরবাইক নিয়ে বা জিপ ভাড়া করে সেখানে পৌঁছেছেন। সিরাজগঞ্জ থেকে আসা পর্যটক মোহাম্মদ মমিনুল (৪৩) বলেন, ছাত্র জীবন থেকে বন্ধুদের নিয়ে সাতবার কেওক্রাডং ভ্রমণ করেছি। নিরাপত্তাজনিত কারণে গত তিন বছর রুমায় আসা হয়নি। নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাই। স্থানীয় প্রবীণ পর্যটক গাইড মো. আলমগীর স্বস্তি প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর্যটক না আসায় আমরা বেকার ছিলাম। আজ থেকে আবার পর্যটকের আনাগোনা শুরু হয়েছে। সম্মানিত পর্যটকদের সেবায় আমরা ব্যস্ত। জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রায় তিন বছর পর ভ্রমণপিপাসু পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরে পেয়েছে কেওক্রাডং ও বগালেকের পর্যটন এলাকা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com