• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজায় বিএনপি নেতৃবৃন্দের পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়।

dailydhakamail / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উৎযাপনের প্রথম দিন থেকেই উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিদিনই উপজেলার ৫৩টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।এরই ধারাবাহিক কার্যক্রম হিসেবে বুধবার ১ অক্টোবর নবমীর দিনে মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু শারীরিক অসুস্হ্যতার কারনে স্বশরীরে উপস্হিত থাকতে না পারায় তার নির্দেশ ক্রমে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,পৌর

বিএনপির সভাপতি মো.খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আমিনুল ইসলাম;সহ সভাপতি মো.,রফিকুল ইসলাম বাবলু,
সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.আমিনুল ইসলাম,উপজেলা জাসাস সভাপতি মো.শাহানুর আহমেদ সোহাগ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাকির হোসেন প্রিন্স,সম্পাদক মো: সোহেল তালুকদার,শহর জাসাস আহবায়ক মো.আমিনুল ইসলাম, সহ সভাপতি মো.মুনছুর রহমান,কৃষক দলের সাধারন সম্পাদক খন্দকার মো.কামরুল ইসলাম বাবু,কৃষক দলের সম্পাদক মো: ইকবাল হোসেন,শহর শ্রমিক দলের সভাপতি খন্দকার জামাল হোসেন জামালী,সম্পাদক রাজু, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আঃ মজিদ,পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মিন্টু মিয়া , পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার মো বেলাল হোসেন,
ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সম্পাদক মো.হাফিজুর রহমান, মো.আলমগীর হোসেন প্রমূখ।বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
উপজেলার সকল পুজামন্ডপ পরিদর্শন করা সহ পুজা উৎযাপন ফ্রন্ট ও কমিটির সকল নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রবেল মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টুর শুভেচ্ছা বার্তা পৌছে দেন এবং পুজারীদের খোজ খবর নেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ও মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে ভোট দেওয়ার আহবান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন : ধর্ম যার যার, বাংলাদেশ সবার। গোপালপুরের
বিএনপি সবসময় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পাশে অতীতে যেভাবে ছিলো ভবিষ্যতে ঠিক সেভাবেই থাকবে।বিএনপির শাসন আমলেই হিন্দু সম্প্রদায় অধিক নিরাপদ।
গোপালপুর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রলয় কুন্ডু বলেন গোপালপুর উপজেলায় মোট ৫৩টি পূজা মন্ডপে পুজা হচ্ছে। তার মধ্যে পৌরসভায় ২৫টি সহ সকল পূজা মন্ডপে খুবই শান্তিপূর্ন ভাবে পুজা কার্যক্রম পরিচালিত হচ্ছে।ইতিমধ্যে মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু মুঠোফোনে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। এছাড়াও জেলা প্রশাসন,জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, গোপালপুর পুলিশ প্রশাসন এবং উপজেলা বিএনপি সহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনবরত খোঁজখবর নিচ্ছেন।যার ফলে পুজারীরা নির্ভয়ে নির্বিঘ্নে তাহাদের পূজা কার্যক্রম পরিচালনা করতে পারছেন। এই জন্য ফ্রন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com