• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

“শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচনী কর্মশালা, দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান”

dailydhakamail / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদকঃ-  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হবিগঞ্জ রোডস্থ স্থানীয় কমিউনিটি সেন্টারে “নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা-২০২৫” অনুষ্ঠিত হয়।

উপজেলার সকল স্তরের সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় নির্বাচনকেন্দ্রিক করণীয়, সাংগঠনিক দায়িত্ব ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল। উদ্বোধনী বক্তব্যে মাওলানা ইসমাইল হোসেন বলেন, “সংগঠনকে সুসংহত করতে এবং ভোটকেন্দ্র ভিত্তিক শক্তিশালী কাঠামো গড়ে তুলতে সবার আন্তরিক ভূমিকা প্রয়োজন।”
পরে দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার। তিনি সূরা আন-নিসার ৩৬ নং আয়াতের আলোকে দায়িত্বশীলদের দিকনির্দেশনা প্রদান করেন।
মৌলভীবাজার-০৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আব্দুর রব “নমিনির সফর প্রত্যাশা ও প্রাপ্তি” বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।”
জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী ভোটকেন্দ্র কমিটির ঘোষিত ১৩ দফা নির্বাচনী কর্মসূচি উপস্থাপন করেন এবং প্রতিটি ভোট সেন্টারে শক্তিশালী নির্বাচন কমিটি গঠনের আহ্বান জানান।
“নির্বাচনী কাজে ছাত্র ও যুবকদের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী। তিনি বলেন, “ছাত্র-ছাত্রী ও তরুণদের আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দিনব্যাপী এ কর্মশালায় জামায়াতের সকল রুকন, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল, প্রতিটি ভোটকেন্দ্রের সভাপতি-সেক্রেটারি, ছাত্রশিবির ও ছাত্রী সংস্থাসহ সব স্তরের প্রায় ৭ শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক দেখাশোনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ এবং উপজেলা কর্মপরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ আল মনসুর। সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালা শেষ হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com