• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জেলা পর্যায়ে  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ  স্বাস্থ্য বিভাগ আয়োজিত ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ খ্রিঃ  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (৬ অক্টোবর-২০২৫ খ্রিঃ) বেলা সাড়ে১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে.সম্মেলন কক্ষে উক্ত  অনুষ্ঠিত অ্যাডভোকেসী সভার  সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ  সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন এবং প্রধান অতিথি হিসেবে  বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসময়ে তিনি বলেন,  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রচার বাড়াতে হবে। জনসচেতনতা সৃষ্টি করতে হবে। টাইফয়েড টিকা বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। ধর্মীয় দৃষ্টিকোন থেকেও টিকাটি সম্পূর্ণ নিরাপদ। সকল শিশু টিকা নিলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা করেন। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহবান জানান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ,  বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ এম.এ রাশিদুল বারী,

মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শাহানা বেগম, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ। এছাড়াও সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্যকর্মকর্তা মোঃ ইমান আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন অর রশিদ খান হাসান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

জানা যায় যে, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এবং প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণি /সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকাদিন। 

এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে WWW.Vaxepi  ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। তবে কারো জন্ম নিবন্ধন না করা থাকলে সিরাজগঞ্জ  স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে পারবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com