• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

বদলগাছীতে মিঠাপুর ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

dailydhakamail / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মিঠাপুর ইউনিয়নের সাগরপুর হাই স্কুল মাঠে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ ইফতি।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী সিহানুক, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাক হোসেন, আখেরি রবিউল আউয়াল, আওরঙ্গজেব চৌধুরী মানিক এবং যুবদল নেতা সরদার আওরঙ্গজেব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবজাল হোসেন, মহিলাদলের নেত্রী হেনা ও নিয়ন, বিএনপি নেতা সুহেল হোসেন, সুমন, ভুট্টু, মামুন কবিরাজ, জুয়েল, মিঠাপুর ইউনিয়নসহ বিএনপির কর্মী ও সমর্থকরা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফেরাতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com