• শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সদস্যদের কেন একত্রিত করা হয়েছিল, তা গবেষণার দাবি রাখে: প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী নৌ ব্যবস্থাপনায় সমন্বয় ঘাটতি দূর করতে হবে: নৌমন্ত্রী ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রিজভী মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা কারিকুলাম ও সিলেবাস পরিবর্তনের ব্যবস্থা করছি: শিক্ষামন্ত্রী রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’ কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশে অপরিহার্য : ভূমিমন্ত্রী চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি সিলেট রেঞ্জে নতুন ডিআইজি জিললুর রহমান শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ

সিরাজগঞ্জে ব্রেইন স্ট্রোকে অসুস্থ ঘরবন্দি এরশাদুর রহমান নিরুকে দেখতে গেলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

dailydhakamail / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো অকুতোভয় বীর সৈনিক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য এরশাদুর রহমান নিরু ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে নিজ বাসভবনে ঘরবন্দি অবস্থায় রয়েছেন।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সোমবার ২০ অক্টোবর বিকেলে সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়া এলাকায় তার বাসভবনে তাকে দেখতে যান এবং তার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি নিরু ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গেও কুশলাদি বিনিময় করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মীকে কাছে পেয়ে এরশাদুর রহমান নিরু আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার রাজনৈতিক জীবনের সকল সহকর্মীর কাছে দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু, জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আহসানুল কবীর বাবু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ এবং জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন খান চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, বিএনপি নেতা সাজেদুল ইসলাম খান চৌধুরী ইমন এবং জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আজিম।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com