• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ।

dailydhakamail / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

অতনু চৌধুরী (রাজু) খুলনা প্রতিনিধিঃ- জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বাগেরহাটের মোংলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সভাপতিত্ব করেন রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, এবং পরিচালনা করেন মোংলা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক কমিশনার বিএনপি নেতা মোঃ এমরান হোসেন, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ (কমান্ডার), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম শেখ, এবং পৌর যুবদলের আহবায়ক ইমান হোসেন রিপন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক এম এ মতিন , উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক সঞ্জয় মজুমদার, এবং কেন্দ্রীয় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য এস এম নাসির উদ্দিন।

প্রধান অতিথি কৃষিবিদ শামীম তার বক্তৃতায় বলেন—
“বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র বন্দী, বিচার ব্যাহত, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, তা কেবল একটি ইশতেহার নয়—এটি একটি নতুন বাংলাদেশের নকশা। এই ৩১ দফার প্রতিটি শব্দে নিহিত আছে মুক্তি, ন্যায় ও জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার।

এ সভা শেষে দলের নেতাকর্মীরা ঐক্যের প্রতীক হিসেবে “৩১ দফা বাস্তবায়ন, রাষ্ট্র মেরামত ও গণতন্ত্র পুনরুদ্ধার” স্লোগানধ্বনিতে পুরো মোংলা শহর মুখর করে তোলে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com