• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

ধানের শীষের জয়ধ্বনি কাহালু উপজেলার বৌ বাজারে

dailydhakamail / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলার কাহালু উপজেলা, নারহট্ট ইউনিয়নের বৌ বাজারে আজ শুক্রবার (২৪ অক্টোবর) নতুন ভোটার তরুণদের নিয়ে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত করাই ছিল এই সভার মূল লক্ষ্য।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, যুবনেতা ও সেচ্ছাসেবক নেতা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ আবু রায়হান।

এছাড়াও তরুণ ভোটারদের মধ্যে উপস্থিত ছিলেন —
মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ সাব্বির মন্ডল, মোঃ রুস্তম মন্ডল, মোঃ ওহাব মন্ডল, মোঃ জনি মন্ডল, মোঃ সাগর মন্ডল, মোঃ সৌরভ মন্ডল, মোঃ রাফি প্রাং, মোঃ নাঈম সরকার, মোঃ জামিল প্রাং, মোঃ শামিম প্রাং, মোঃ রিফাত সরকার, মোঃ সুমন সরকার, মোঃ শুভ মন্ডল প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আরমান হোসেন ডলার বলেন — “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই। দেশমাতৃকার স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ প্রজন্মই হবে পরিবর্তনের অগ্রদূত। তাই আগামী জাতীয় নির্বাচনে তরুণদেরকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভা শেষে উপস্থিত তরুণরা ধানের শীষের বিজয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একযোগে ‘ধানের শীষের জয়ধ্বনি’ উচ্চারণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com