• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

“পল্টন ট্র্যাজেডি দিবস” উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।

dailydhakamail / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব শহরের চৌমোহনা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার শহর ছাত্র শিবির সভাপতি তারেকুল আজিজ-সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত ও হৃদয়বিদারক দিন। সেই দিনের রক্তাক্ত পল্টন ট্র্যাজেডি এখনো গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য এক গভীর প্রশ্নচিহ্ন হয়ে আছে।”
বক্তারা আরও বলেন, “পল্টনের নির্মম সহিংসতায় বহু মানুষ নিহত ও শতাধিক আহত হন। সেই ঘটনার বিচার আজও সম্পূর্ণ হয়নি, যা জাতির বিবেককে নাড়া দেয়। এই হত্যাযজ্ঞের দায়ীদের আইনের আওতায় আনা সময়ের দাবি।” এসময় অন্তর্বর্তী সরকারের কাছে পল্টন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান উক্ত জামায়াত নেতারা।
অনুষ্ঠানে প্রদর্শিত ব্যানার, পোস্টার ও ডকুমেন্টারিতে পল্টন ট্র্যাজেডির বিভীষিকাময় দৃশ্য ও ঐ সময়কার সংবাদচিত্র তুলে ধরা হয়। উপস্থিত দর্শনার্থীদের অনেকে গভীর আবেগে ঘটনাটির মানবিক ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
সভায় স্থানীয় রাজনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পল্টন ট্র্যাজেডির নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ময়দানে তৎকালীন চারদলীয় জোট ও ১৪ দলীয় জোটের কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে, সেদিনের নারকীয় হত্যাকাণ্ডে পল্টনে মোট ১৫ জনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে ও শতাধিক আহত করেছে আওয়ামী লীগ। এদিনের সেই সহিংসতাই পরে “লাঠি-বৈঠা তাণ্ডব” বা “পল্টন ট্র্যাজেডি” নামে পরিচিতি পায়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্ম যেন ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সচেতন হয়—এটাই তাদের লক্ষ্য।

শেষাংশ: পল্টন ট্র্যাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ন্যায়বিচারের দাবিতে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com