• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

প্রথমবারের মতো রুমায় এনসিপি’র মতবিনিময় সভা

dailydhakamail / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

শৈহ্লাচিং মারমা রুমা প্রতিনিধি বান্দরবান:- প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান পার্বত্য জেলা সমন্বয়ক কমিটির উদ্যোগে রুমা উপজেলায় এক সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে রুমা বাজার শেভে দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার রুমা সদর ও গালেংগ্যা ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভার মাধ্যমে ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম ও উন্নয়নমূলক দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিক সমূহ তুলে ধরা হয়।

সভায় স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মকৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন এনসিপির বান্দরবান জেলা মুখ্য সমন্বয়ক মোহাম্মদ শহিদুর রহমান সোহেল, যুগ্ম সমন্বয়ক তপন মারমা, খালেদ মোশারফ হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম, অংথুই মারমা, সদস্য বিনয় জ্যৌতি চাকমা, সালাউদ্দিন, নেজাম উদ্দিন, জসীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, রুমা উপজেলায় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে। তারা আরও জানান, স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় ঐক্য ও জনগণের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

পরে রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা এবং গালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো–এর সঙ্গে আলাদা করে সৌজন্য সাক্ষাৎ করেন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com