• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম মো. ফরিদুল হক। নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ , গ্রেপ্তার ২ নীলফামারীতে ব্যাংক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ

বদলগাছী-মহাদেবপুরে জেগেছে পরিবর্তনের হাওয়া কর্মীদের মুখে একটাই স্লোগান, বাবুল ভাইয়ের নেতৃত্বে ফিরবে মানুষের চাওয়া।

dailydhakamail / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ফজলে হুদা বাবুলের নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় জনভিত্তি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর সক্রিয়তা ও কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কই তাঁকে এগিয়ে রেখেছে।

বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন,

> এই আসনের মানুষ ফজলে হুদা বাবুলকে ভালোবাসে। তিনি বিগত ১৭ বছর ধরে মাঠে আছেন, নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার।

মনোনয়ন ঘোষণার পর বদলগাছী ও মহাদেবপুরে বিএনপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জামায়াতে ইসলামী প্রার্থী মাহফুজুর রহমানের।

ইতোমধ্যে ফজলে হুদা বাবুলের নেতৃত্বে বিএনপি ঘরোয়া প্রচারণা ও সংগঠন গোছানোর কাজ শুরু করেছে। দলীয় নেতাকর্মীদের মুখে এখন একটাই স্লোগান
বদলগাছী-মহাদেবপুরে জেগেছে পরিবর্তনের হাওয়া, বাবুল ভাইয়ের নেতৃত্বে ফিরবে মানুষের চাওয়া।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com