• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। কৃত্রিম সংকটের আশঙ্কায় সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার হিড়িক স্বামীর পুরুষাঙ্গ কেটে ভোররাতে ‘পালালেন’ স্ত্রী হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি সব স্তরে দুর্নীতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী। জামালপুরের পুলিশ সুপার পদে নিয়োগ পেলেন শাজাহানপুরের কৃতি সন্তান ফারহানা ইয়াসমিন। ভেদরগঞ্জে অবৈধ ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শেরপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোল্লাহাটে মানহীন ও অবৈধ সার–কীটনাশকের ছড়াছড়ি: মাটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিপন্ন সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, ৪ যুবদল নেতা বহিস্কার পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ তারাবি নামাজ চলাকালে পরকীয়ার অভিযোগে যুবক আটক, এলাকাজুড়ে চাঞ্চল্য আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া সদর-৬ আসনে তারেক রহমানের বিজয় নিশ্চিতের লক্ষ্যে তরুণদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- বগুড়া সদর-৬ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করানোর লক্ষ্যে তরুণ প্রজন্মকে সংগঠিত করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক” — এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৪ নভেম্বর) শহরের তিনমাথা আদর্শ কলেজ সংলগ্ন (১৫ নং ওয়ার্ড) এলাকায় উক্ত সাংগঠনিক আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা, যুবনেতা ও স্বেচ্ছাসেবক নেতা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। তরুণদের উচিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে ধানের শীষের পক্ষে ভোট প্রাপ্তিতে অবদান রাখা, যাতে জনগণ আবারও দেশ ও জাতির সেবার সুযোগ পায়।

সভায় আরও উপস্থিত ছিলেন—
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ আবু রায়হান, এবং তরুণ সংগঠক জিম, আকাশ, তন্ময়, মিনহাজ, বোরহান, খোকন, শামিম, সিয়াম, মানিক, বিধান, শাওন, আরাফাত প্রমুখ।

সভা শেষে উপস্থিত সবাই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com