• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

সিংড়ায় দাউদার মাহমুদের নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রায় বিএনপির ৩১ দফার প্রচারণা

dailydhakamail / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-নাটোরের সিংড়ায় হাজারো মোটরসাইকেল নিয়ে বিএনপির “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা কোর্টমাঠ থেকে এই প্রচারণার সূচনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।

শোভাযাত্রায় অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা। কোর্টমাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেরকোল, কলম, হাতিয়ান্দহ, চামারী ও লালোর ইউনিয়নের প্রধান সড়ক, বাজার এবং জনবহুল এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” সংবলিত লিফলেট সাধারণ মানুষের হাতে বিতরণ করেন নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে দাউদার মাহমুদ বলেন,
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এটি কেবল বিএনপির কর্মসূচি নয়, বরং দেশের মুক্তির রূপরেখা।

তিনি আরও বলেন,আমরা মাঠে নেমেছি জনগণের বার্তা পৌঁছে দিতে। এই কর্মসূচির মূল লক্ষ্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে দেওয়া।

সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, শিপন আহসান, সোহেল রানা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিংড়ায় দাউদার মাহমুদের নেতৃত্বে এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বিএনপির তৃণমূলে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই প্রচারণা সিংড়ার রাজনীতিতে নতুন গতি আনবে বলে তাদের মত।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com