• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা ও কবিতা পাঠ

dailydhakamail / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী, স্টাফ রিপোর্টার:- দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও বিজয় দিবস উপলক্ষে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে দেবহাটা পারুলিয়া সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কবি শেখ হাবিবুল বাশার। সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ বাহাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ডা. বাসনা কুমার মণ্ডল, কানাইলাল মৃধা, ডা. সালেক রেজা, ফয়জুল্লাহ ও কবি ছাবিলা ইয়াসমিন মিতা।

শহীদদের স্মরণে আলোচনা ও কবিতা পাঠ করেন—
কবি রিপন হোসেন, আকতার ঢালী, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আসমা খাতুন, সিনথিয়া, মহিদুল ইসলাম, রিয়াজুল, সাদিয়া, আব্দুর রশিদ, জামালউদ্দীন ফারুক, দীপঙ্কর, ডা. আয়ুব, হারান সরকার, দুলাল চন্দ্র প্রমুখ।

আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য ফিরোজ হোসেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com