• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বদলগাছীতে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বুলবুল আহম্মেদ বুলু | বদলগাছী, নওগাঁ প্রতিনিধি :-

মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫৫তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বদলগাছী বাসস্ট্যান্ড থেকে বিজয় র‍্যালি শুরু হয়ে উপজেলার চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আলোচনা সভায় নওগাঁ জেলা জামায়াতে ইসলামের বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসিরুদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি এবং নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও দেশের জনগণ এখনো প্রকৃত স্বাধীনতার সুফল পায়নি। বিগত ফ্যাসিবাদী সরকার জনগণকে স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত করেছে। দেশ আজও বৈষম্য ও চাঁদাবাজমুক্ত হয়নি।

তাঁরা আরও বলেন, এ উপমহাদেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছে, একাত্তরে পাকিস্তানি বৈষম্য ও নির্যাতন থেকে মুক্ত হয়েছে এবং ২০২৪ সালে খুনি হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে। কিন্তু এখনো কেউ কেউ নতুন করে ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে। তাদের হুঁশিয়ার করে বলা হয়—২০২৪ সালের নতুন প্রজন্ম আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না। দেশকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করতে হবে।

বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com