• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌর যুব বিভাগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ

dailydhakamail / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৬) সকাল ১১টায় পৌর যুব বিভাগের সভাপতি আবু নোমান মুয়িন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফ উদ্দিন-এর সঞ্চালনায় র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি মৌলভীবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুব বিভাগের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার এক অনন্য প্রতীক। ১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই বিজয় শুধু উৎসবের নয়, বরং আত্মসমালোচনা ও দায়িত্ববোধের দিন।”
তিনি আরও বলেন, “আজকের যুব সমাজই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান চালিকাশক্তি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যুবকদের নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক দৃঢ়তায় নিজেদের গড়ে তুলতে হবে। সমাজ থেকে অন্যায়, অনৈতিকতা, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
”তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক—ব্যক্তিস্বার্থ নয়, দেশ ও জাতির কল্যাণকে সর্বাগ্রে রাখা। যুবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
র‍্যালি ও সমাবেশে জামায়াতে ইসলামী পৌর যুব বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com