• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ 

dailydhakamail / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :-

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়- সিরাজগঞ্জের  উল্লাপাড়া উপজেলার  ক্ষুদ্র ও প্রান্তিক নয়শত জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধানবীজ বিতরণ  করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে উৎপাদন বৃদ্ধির ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে- রবি মৌসুমে এই বীজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিরাজগঞ্জের উদ্যোগে – বুধবার (১৭ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) উল্লাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক- কৃষাণীদের হাতে ধানবীজ প্যাকেট তুলে দিয়ে কর্মসূচি’র উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়ার অতিরিক্ত পরিচালক- কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার শারমিন আক্তার রিমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সিরাজগঞ্জ উপ-পরিচালক এ. কে.এম. মনজুরে মাওলা। স্বাগত বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী।  উপজেলার একটি পৌরসভা ও সকল ইউনিয়নের ৯০০ জন সুবিধাভোগী কৃষকেরা ২ কেজি করে বোরো হাইব্রিড ধানবীজ প্যাকেট বিতরণ করা হয়।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম সহ অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com