• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী আয়নুলের মনোনয়নপত্র দাখিল

dailydhakamail / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক ভিপি আয়নুল হক।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল ১১টার দিকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি রায়গঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের আগে রায়গঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার সুস্থতা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মনোনয়নপত্র জমা শেষে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই সাবেক ভিপি আয়নুল হক নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

এ সময় ভিপি আয়নুল হক বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জ–৩ আসনের জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। দলীয় নেতাকর্মীরা জানান, সিরাজগঞ্জ–৩ আসনে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাবেক ভিপি আয়নুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন।

সাবেক ভিপি আয়নুল হক বর্তমানে জেলা বিএনপি, সিরাজগঞ্জের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, রায়গঞ্জ এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ থেকে তিনি তিনবার ভিপি নির্বাচিত হন।

তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ খ্রি. স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৬ খ্রি. সাত দলীয় ঐক্যজোট এবং ২০০১ খ্রি. চার দলীয় ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিগত সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা হয় এবং তিনি ছয়বার কারাবরণ করেন। এর আগে ১/১১ পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com