• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক

dailydhakamail / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক :- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ শোকাবহ স্মৃতিতে পরিণত হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)।

তাঁর মৃত্যুতে জাতি হারিয়েছে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বকে এবং দেশ হারিয়েছে একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ককে।

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ঠিক ফজরের পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

“তাঁর ইন্তেকালের খবরে সারাদেশে শোকের আবহ সৃষ্টি হয়। রাজনীতি, সাংবাদিকতা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।”

গত ৩০ ডিসেম্বর, মঙ্গলবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার স্বাক্ষরিত এক শোকবার্তা ও প্রেস বিজ্ঞপ্তিতে এই গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মনে করে, বেগম খালেদা জিয়ার ইন্তেকাল শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে সাংবাদিক সমাজ একজন গণমাধ্যমবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো, যিনি বিভিন্ন সময়ে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন ছিল সংগ্রামমুখর, তবুও তিনি কখনো আদর্শচ্যুত হননি।” তাঁরা আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর নাম গুরুত্বপূর্ণভাবে স্মরণীয় হয়ে থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে জাতির এই শোকের সময়ে সবাইকে ধৈর্য ধারণ এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর নেতৃবৃন্দ বলেন, “আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি নতজানু। তাঁর আদর্শ, সাহস ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক ধারাকে দীর্ঘদিন আলোকিত করবে।”

সবশেষে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com