• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

চরভদ্রাসনে তীব্র শীত মোকাবেলায় ৩০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

dailydhakamail / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

সাজ্জাদ হোসাইন ফরিদপুর জেলা প্রতিনিধি:-তীব্র শীতের কষ্ট লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত কম্বল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, চরভদ্রাসনের আয়োজনে এবং কিশোর আলো যুব সংগঠন, চরভদ্রাসনের সহযোগিতায় মোট ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মচারীবৃন্দ।

প্রথম পর্যায়ে উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। পরে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার দুটি গুচ্ছগ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে খুশি অসহায় মানুষরা বলেন, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন, “শীতের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com