• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জে “শাহীন স্কুল” এর নতুন ভবনের উদ্বোধন-বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

dailydhakamail / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

আজিজুর রহমান, মুন্না সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান “শাহীন স্কুল” এর নতুন ভবনের উদ্বোধন এব আনন্দঘন পরিবেশে-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, আলোচনাসভা ও কৃতি শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের হাত পুরস্কার তুলে দেওয়া হয় ।সিরাজগঞ্জ শাখা’র প্লে থেকে দশম শ্রেণি শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,   পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক  রোড়স্থ গোশালায় অবস্থিত নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার তুলেদেন, “শাহীন স্কুল” এবং “শাহীন শিক্ষা পরিবার”  শিক্ষা  প্রতিষ্ঠান এর চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, “শাহীন স্কুল”  সিরাজগঞ্জ শাখা’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম তালুকদার এবং অনুষ্ঠান পরিচালনা  করেন, সিরাজগঞ্জ শাখা পরিচালক মোঃ নূরুল হক। এসময়ে শাহীন স্কুল এর  সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায়  শাহীন স্কুল” এবং “শাহীন শিক্ষা পরিবার”  শিক্ষা  প্রতিষ্ঠান এর চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন- অনুষ্ঠানে উপস্থিত  প্রত্যেক অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,  শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করার পাশাপাশি খেলাধূলা, সাহিত্য-সংস্কৃতির চর্চা করাতে হবে। কোন শিশু শিক্ষার্থী যেন অযথা মোবাইল ফোনে আসক্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে । শিক্ষার্থীকে মেধাবী করতে এবং  সু-নাগরিক হিসেবে গড়তে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অবশ্যই সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে।

জানা যায়, “শাহীন শিক্ষা পরিবার”  জাতীয় পর্যায়ে চারবার ১ম স্থান অর্জনকারী শিক্ষা  প্রতিষ্ঠান। সুদক্ষ, তরুণ ও মেধাবী শাহীন শিক্ষা পরিবারের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান। শাহীন স্কুল, সিরাজগঞ্জ শাখার নতুন আধুনিক ক্যাম্পাসে রয়েছে: পর্যাপ্ত আলো–বাতাস নিশ্চিত করা ক্রস ভেন্টিলেশন ব্যবস্থা, আধুনিক ও মানসম্মত ক্লাসরুম, ছেলে-মেয়েদের জন্য পৃথক বাথরুম সুবিধা। এসি সমৃদ্ধ ক্লাসরুম। গ্রাউন্ড ফ্লোরে বসার সু-ব্যবস্থা,  অনুষ্ঠান আয়োজনের উপযোগী স্থান।  শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেই এই নতুন যাত্রা। শিক্ষায় গুণগত পরিবর্তনের পথে শাহীন শিক্ষা পরিবার।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com