• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

শীতে মানবতার উষ্ণ হাত: শ্রীমঙ্গলে পথপরিবারের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী মারজান আহমেদ

dailydhakamail / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- হাড় কাঁপানো শীতের রাতে মানবতার উষ্ণ দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীমঙ্গলের তরুণ বিশিষ্ট ব্যবসায়ী মারজান আহমেদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলেজ রোডে নিউ অরবিট টেলিকম ও মানহা টেলিকমের সামনে দাঁড়িয়ে থাকা এক অসহায় পথপরিবারের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করলেন—মানবিকতা এখনো সমাজে বেঁচে আছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল কলেজ রোড এলাকায় এক মা ও তার দুই শিশু সন্তানকে কনকনে ঠান্ডায় কাঁপতে দেখে মানবিক উদ্যোগ নেন নিউ অরবিট টেলিকম ও মানহা টেলিকমের স্বত্বাধিকারী, তরুণ বিশিষ্ট ব্যবসায়ী মারজান আহমেদ। পরনে ছিল জীর্ণ ও অপ্রতুল শীতবস্ত্র, অসহায় দৃষ্টিতে সাহায্যের অপেক্ষায় ছিল পরিবারটি।
পরিস্থিতি বুঝে তিনি নিজ দোকানের সামনেই অসহায় পরিবারটির জন্য শীতবস্ত্র ও প্রয়োজনীয় পোশাক উপহার দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজার আকাশ মিয়া।
মারজান আহমেদ নিজ হাতে যেসব উপহার সামগ্রী তুলে দেন— মায়ের জন্য একটি মোটা কম্বল ও এক জোড়া মেন্ডেল জুতা, ছেলের জন্য গরম চুইটার, জিন্স প্যান্ট ও বারমিচ জুতা, মেয়ের জন্য গরম চুইটার, টি-শার্ট, প্যান্ট, মেন্ডেল জুতা, কালো কাপড়ের সু জুতা এবং কান ও মাথা ঢাকার উষ্ণ টুপি।
উপহার পেয়ে আবেগে ভেঙে পড়েন অসহায় মা। চোখের কোণে জমে ওঠে আনন্দের জল। দীর্ঘদিন পর উষ্ণতার ছোঁয়া পেয়ে শিশু দুটির মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি—যেন শীতভেজা জীবনে এক মুহূর্তের নিরাপত্তা ও শান্তি ফিরে আসে।
এ সময় মারজান আহমেদ বলেন, “আমরা ব্যবসা করি ঠিকই, কিন্তু মানুষের কষ্ট দেখেও যদি কিছু না করি, তাহলে মানুষ হিসেবে নিজের দায় এড়ানো যায় না।”
তিনি আরও বলেন, “শীত তো সবার জন্য আসে, কিন্তু উষ্ণতা সবার ভাগ্যে জোটে না। যদি একজন মানুষের কষ্ট হলেও কিছুটা লাঘব করা যায়, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
স্থানীয়রা জানান, বর্তমান সমাজে এমন মানবিক উদ্যোগ খুবই বিরল। একজন তরুণ ব্যবসায়ী হয়েও যেভাবে মারজান আহমেদ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
একটি ছোট উদ্যোগও যে কারো জীবনে বড় উষ্ণতা বয়ে আনতে পারে—তার বাস্তব প্রমাণ রেখে গেলেন তরুণ ব্যবসায়ী মারজান আহমেদ। তিনি দেখিয়েছেন, ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাই একজন সচেতন নাগরিকের প্রকৃত পরিচয়।
তরুণ মারজান আহমেদ-এর মতো তরুণ উদ্যোক্তারা যদি মানবিক কাজে এগিয়ে আসেন, তবে একটি সহানুভূতিশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র। শীতে আর কোনো পথপরিবারকে কাঁপতে না হয়—এমন সমাজ গড়ার আহ্বানই রেখে গেল এই মানবিক উদ্যোগ।
শুধু একজন তরুণ ব্যবসায়ী নন—মারজান আহমেদ আজ সমাজের কাছে এক দায়বদ্ধ মানবিক মুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com