• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গভীর শোক ও দোয়া কামনার মধ্য দিয়ে ডেন্টাল পরিষদ বগুড়া জেলা কমিটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত

dailydhakamail / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, বগুড়া জেলা শাখার বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২য় জানুয়ারি রোজ শুক্রবার, বগুড়ার স্বনামধন্য জলেশ্বরীতলা লাভেস্তা রেস্টুরেন্টে সকাল ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আজফারুল হাবীব রোজ, আহবায়ক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ), বগুড়া জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, সদস্য, (বি.এম.এ) বগুড়া জেলা শাখা এবং ডাঃ রাশেদুল ইসলাম রনি, সদস্য, (বি.এম.এ) বগুড়া জেলা শাখা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক, এম-ট্যাব বগুড়া আঞ্চলিক জেলা শাখা।

সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখা। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখা।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা শাহিন, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মোঃ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন আনসারী, মোঃ মোশারফ হোসেন, মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, মোঃ আজিজুল হক শাওন, অর্থ সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে সকল সদস্যদের অংশগ্রহণে একটি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক সদস্যকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মিলিতভাবে এক মিনিট সবাই দাঁড়িয়ে থেকে নীরবতা সহ রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মহান আল্লাহ পাক মরহুমা বেগম খালেদা জিয়া কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com