• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

বাগেরহাট–১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

dailydhakamail / ৭১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–১ (মোল্লাহাট–ফকিরহাট–চট্টগ্রাম) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত সংসদীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে একটি নির্বাচনকালীন যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় মোল্লাহাট উপজেলা বিএনপি কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সমর্থিত সংসদীয় প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল। তিনি বাংলাদেশ মতুয়া সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হিসেবে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত হয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাগেরহাট–১ আসনে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে কপিল কৃষ্ণ মণ্ডলকে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।

সভা শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com