• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

সদরপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

dailydhakamail / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

সাজ্জাদ হোসেন ফরিদপুর জেলা প্রতিনিধি:-

ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের একটি টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে উক্ত টয়লেটের ভেতর থেকে একটি কাপড়ের পোটলা উদ্ধার করে। পোটলার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭.৫ এমএম একটি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। এছাড়া একই স্থান থেকে একটি পরিত্যক্ত কালো ব্যাগের মধ্যে রাখা চারটি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ককটেল পরবর্তীতে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফরিদপুর আর্মি ক্যাম্পের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, সেনাবাহিনীর সদস্যরা পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের একটি টয়লেট থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com