• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়ায় ৬ ইট ভাটা মালিককে ১১’লাখ টাকা জরিমানা 

dailydhakamail / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৬ ইটভাটা মালিককে ১১’লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকার মেসার্স এস অ্যান্ড বি নামক একটি ইটভাটার চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার (৭ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম  এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন ধারায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। আদালত সূত্র জানান,  অভিযান চালিয়ে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া গ্রামের মেসার্স নয়ন ব্রিকসকে দুই লাখ, হাটিকুমরুল এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে ৩’লাখ, ধোপাকান্দি এলাকার মেসার্স শাপলা ব্রিকসকে দেড় লাখ, রায়গঞ্জ উপজেলার দত্তকুশা গ্রামের মেসার্স তন্ময় ব্রিকসকে তিন লাখ, ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকসকে ৫০’হাজার ও মেসার্স কেয়া ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময়ে পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com