• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

চরভদ্রাসনে অবৈধ মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট ভেকু মেশিনসহ সরঞ্জাম ধ্বংস

dailydhakamail / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

মো. সাজ্জাদ হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অবৈধ মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন।
অভিযানকালে ঘটনাস্থলে অবৈধ মাটি কাটার সত্যতা পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু মেশিনসহ সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম ও অবকাঠামো ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বার্থও চরমভাবে হুমকির মুখে পড়ে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন বলেন,
“অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের আশ্বাস দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com