• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

বগুড়ায় হোটেল সান এন্ড সি-তে অভিযান, এক লাখ টাকা জরিমানা

dailydhakamail / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :- বগুড়া শহরের সাতমাথা এলাকার মেরিনা রোডে অবস্থিত হোটেল সান এন্ড সি-তে যৌথ মনিটরিং অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া অভিযানে প্রতিষ্ঠানটিতে একাধিক গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়ম শনাক্ত করা হয়।

মনিটরিংকালে দেখা যায়—
১. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে;
২. ময়লা কাপড় ব্যবহার করে জিলাপি তৈরি এবং পোড়া তেলে পরোটা ভাজা হচ্ছে;
৩. রান্নাঘর অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে;
৪. ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে;
৫. নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ-এর উপস্থিতি এবং খাবারে ব্যবহার করা হচ্ছে;
৬. ইঁদুর, আরশোলা ও বিভিন্ন কীটপতঙ্গ খাবারের ওপর অবাধে বিচরণ করছে।

এসব অপরাধের প্রেক্ষিতে হোটেল সান এন্ড সি-কে ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং মোঃ মেহেদি হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

অভিযানকালে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল।

এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com